স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ উখিয়ায় অতর্কিত সন্ত্রাসীদের হামলায় উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।
যুবলীগ নেতা মিজানের উপর হামলার ঘটনায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রের গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকালে উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান চা পানের সময় বেলাল উদ্দিন বেলালের নেতৃত্বে ৮/১০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত ভাবে দা, লাঠি, লোহার রড দিয়ে হামলা চালালে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমানকে গালিগালাজ করে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় রাতে বেলাল উদ্দিন বেলাল ও আবদুল মন্নানসহ ৮/১০ জনের বিরুদ্ধে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত যুবলীগ নেতা মিজানুর রহমান জানান,বেলাল তার দলবল নিয়ে অতর্কিত ভাবে আমার উপর হামলা চালিয়েছে।তার সাথে আমার কোন বিরোধ নেই।আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে উখিয়া থানায় বেলালসহ অপরাপরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

Leave a Reply