1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় স্কুলের সরকারি বই পাচারকালে দুই শিক্ষকসহ আটক ৫ জন ম্যানেজিং কমিটির জিম্মায়!

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

চকরিয়ায় স্কুলের সরকারি বই পাচারকালে দুই শিক্ষকসহ আটক ৫ জন ম্যানেজিং কমিটির জিম্মায়!

কায়সার হামিদ মানিক,কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়ার ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া সরকারি বই মধ্যরাতে বিক্রয়ের পর পাচারের সময় দুইজন শিক্ষক, একজন ক্রেতা ও দুই গাড়ি চালকসহ ৫ জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় বিপুল বইসহ দুটি মিনি ট্রাক।

বুধবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে বইসহ আটকদের স্কুল ম্যানেজিং কমিটির জিম্মায় দেয়া হয়। গত মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে আটক ও উদ্ধারের এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন – চোরাই মালামাল ক্রেতা চোঁয়ারফাঁড়ি এলাকার কামাল উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন, বিএমচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার রুকন উদ্দিন ও মাষ্টার কামাল উদ্দিনসহ দুইজন গাড়ি চালক।

বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার রাত ১ টার দিকে স্থানীয় গ্রাম পুলিশের সদস্য কফিল উদ্দিন বিদ্যালয় থেকে দুটি গাড়িতে করে বই নিয়ে যাওয়ার বিষয়টি অবহিত করলে সাথে সাথে পুলিশকে ঘটনাটি জানাই । পরে পুলিশ উপস্থিত হয়ে গাড়িসহ বইগুলো জব্দ করে ও স্কুলের দুই শিক্ষকসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শামা বলেন, নাইট গার্ডের যোগসাজশে এই ঘটনাটি ঘটেছে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় কেউ মামলা বা লিখিত অভিযোগ করেনি। ঘটনার সত্যতা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তার দাবী উঠায় বইসহ আটককৃতদের বিদ্যালয় ম্যানেজিং কমিটির জিম্মায় দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বই চুরির পর পাচারের সময় আটকের ঘটনাটি শুনেছি। লিখিতভাবে কেউ জানায়নি। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে জানিয়েছি।

ঘটনার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পাঠ্যপুস্তক বিতরণ কমিটির সভাপতি জেপি দেওয়ান বলেন, সরকারি বইসহ ৫ জনকে আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাইয়ের কথা বলে যিনি জিম্মায় নিয়েছেন চুরির ঘটনা প্রমাণিত হলে বইসহ জিম্মায় নেয়া ব্যক্তিদের ফের পুলিশে হস্তান্তর করতে হবে। নচেৎ তিনিই দায়ী হবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews