1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মোংলা বন্দরে গাড়ীর মূল্যবান যন্ত্রাংশ চুরি মালামাল উদ্ধার, আটক ৩

  • মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোংলা {বাগেরহাট} প্রতিনিধিঃ মোংলা বন্দরে আমদানীকৃত রিকন্ডিশন্ড গাড়ীর মূল্যবান যন্ত্রাংশ চুরির মালামাল উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১ টায় বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা তাদেরকে আটক করেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিরাপত্তা বিভাগের উপ-পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলা সদরের দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রাজু (৩০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুলতান আহম্মেদের ছেলে মোঃ জসিমউদ্দীন ও খুলনার বটিয়াঘাটা উপজেলার হুমায়ূন কবিরের ছেলে ফাহিম শেখ (২৫)। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি জানান, একটি চক্র এ বন্দরের সুনাম ক্ষুন্ন করতে এসব অপকর্ম করে আসছিলেন। ওই চক্রের সদস্যরাই সোমবার রাতে গাড়ীর ড্রাইভার ও শ্রমিক সেজে জেটির ভিতরে ঢুকে পড়েন। পরে তারা বন্দরে আমদানী হওয়া রিকন্ডিশন্ড গাড়ীর বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুলে পিকআপ গাড়ীতে উঠিয় বের হওয়ার সময় নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়েন। এ সময় আটককৃতদের ব্যবহৃত খুলনা মেট্রো- ন ১১-০৭০৭ নম্বরের পিকআপটি থেকে চারটি নেভিগেশনাল সফটওয়্যার এসডি কার্ড, দুইটি রিমোট চাবি, চারটি চার্জার, একটি চার্জার ক্যাবল, তিনটি পেনড্রাইভ, একটি সিগন্যাল লাইট, একটি ক্যামেরা, ১৪ টি কার্টার ব্লেড ও একটি ছাতা জব্দ করা হয়। এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে মোংলা থানায় মামলা দেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদি। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তার কারণে চুরিসহ সব প্রকারের অপরাধমুলক কর্মকাণ্ড কমে আসায় গাড়ী আমদানীতে এ বন্দর রেকর্ড গড়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারবিডা’র) লিয়াজোঁ অফিসার শেখ আবেদুর মুবিন বলেন, সুযোগ-সুবিধার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের থেকে মোংলা বন্দর এগিয়ে থাকায় এই বন্দর ব্যবহার করছি আমরা। কিন্তু আমদানী হওয়া রিকন্ডিশন্ড গাড়ীর যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনা আমাদের প্রতিনিয়ত হতবাক করছে। এই চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করে আসছে। দ্রুত এসব বন্ধ করা না গেল আমরা মোংলা বন্দর ব্যবহারে উৎসাহ হারাবো। বারবিডা’র এই প্রতিনিধি আরও বলেন, আমদানী হওয়া রিকন্ডিশন্ড গাড়ী জাহাজ থেকে খালাসকালে তাদের প্রতিনিধি উপস্থিত থাকলে এই চুরির ঘটনা আর ঘটবেনা। বন্দরের কঠোর নিরাপত্তার কারণে ৮০ শতাংশ চুরি হ্রাস পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকী ২০ শতাংশ চুরি ঠেকানো গেলে এ বন্দরে গাড়ী আমদানী আরও বাড়বে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গাড়ির যন্ত্রাংশ চুরির দায়ে বন্দর কর্তৃপক্ষ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে মঙ্গলবারই জেলজাহতে পাঠানো হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews