1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে দফায় দফায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে ০৪ জন কে আটক করেছে পুলিশ

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

নড়াইলে দফায় দফায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে ০৪ জন কে আটক করেছে পুলিশ

মো:রফিকুল ইসলাম,বিশেষ প্রিতিনিধ নড়াইলঃ নড়াইলে নারকীয় তাণ্ডবে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে নড়াইলের ফুলদহ গ্রামে প্রতিপক্ষের ৩০টির অধিক বাড়িঘর স্থাপনায় ব্যাপক ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত (৬ ফেব্রুয়ারি) সোমবার রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী’রা নিজেদের জানমালের নিরাপত্তাসহ বর্বরোচিত এ হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত (৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,গ্রামজুড়ে ধ্বংসের চিহ্ন।

ঘরের টিনের-চালা,বেড়া,কুপিয়ে ছিন্নভিন্ন করা হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে জানালা-দরজা,বসতঘর, দোকান,রান্নাঘর,গোয়ালঘর,কোনো কিছুই বাদ যায়নি নরকীয় হামলা থেকে। অক্ষত নেই ঘরের কোনো জিনিষপত্র,একদিন আগের সাজানো-গোছানো সংসার ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এছাড়া লুটে নেওয়া হয় নগদ টাকা,স্বর্ণালংকার,এলইডি টিভি,ফ্রিজ মোবাইল ফোন,স্যালো মেশিনসহ দামী জিনিসপত্র।

৩০টির অধিক বাড়িঘরে ভাংচুর লুটপাটের মাধ্যমে সর্বমোট ক্ষয়ক্ষতি পরিমান প্রায় কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্থদের। ভুক্তভোগী এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালিয়া উপজেলার ফুলদহ গামের ফসিয়ার মোল্যা পক্ষ ও সেলিম ফকির, জামিরুল ফকির পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চলমান এ বিরোধের জেরে গত (১৫ জানুয়ারি) থেকে দুইপক্ষে কয়েক দফায় সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় (৬ ফেব্রুয়ারি) সোমবার ফসিয়ার মোল্যা পক্ষের লোকজন প্রতিপক্ষ সেলিম ফকির পক্ষের লোকজনের বাড়ি ঘরে চড়াও হয়। বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক দুর্বৃত্ত ঘন্টাব্যাপী হামলা চালায়। এসময় নারী-পুরুষ নির্বিশেষে দৌড়ে পালিয়ে রক্ষা পেলেও তাদের বাড়িঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে ফসিয়ার মোল্যা পক্ষের লোক তাদের প্রতিপক্ষ সেলিম ফকির পক্ষের ১০ থেকে ১৫টি বাড়ি ভাংচুর চালিয়েছে।

এদিকে সম্প্রতিক সংঘাত সংঘর্ষের ঘটনায় বিবাদমান দুইপক্ষে মোট ৪টি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রফতার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান কালিয়া থানা পুলিশের এই কর্মকর্তা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews