1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হিরো আলমকে গাড়ি উপহার দিতে প্রস্তুত চুনারুঘাটের প্রিন্সিপাল

  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

 যে কথা সেই কাজ ভক্ত হেরো আলম কে  নিজের 

সখের গাড়ি দিতে  প্রস্তুত  শিক্ষক এম মুখলিছুর রহমান 

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বহুল আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। তাকে নিজের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক প্রিন্সিপাল।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রিন্সিপাল এম মুখলিছুর রহমান এ ঘোষণা দেন। নিজের ব্যবহৃত মাইক্রো বাসের সামনে দাঁড়ানো অবস্থায় ওই শিক্ষকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তিনি বলেন, হিরো আলম ভোটের প্রচারে মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি নির্বাচনে জয়ী হবেন কিনা জানি না। ফল যেটাই আসুক না কেন, আমি আমার গাড়িটি তাকে উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, সিলেটবাসীর পক্ষ থেকে হিরো আলমের নির্বাচনে ৬ লাখ টাকা দেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও করেছিলাম। অনেকেই সেখানে খারাপ মন্তব্য করেছেন। এর প্রতিক্রিয়ায় আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছি। আমি সিলেটবাসীকে কলঙ্কিত করব না। আমি একজন প্রিন্সিপাল, ফালতু ওয়াদা করি না। ওয়াদা অনুযায়ী আমি আমার গাড়িটি কাগজপত্র করে চিরতরে তাকে উপহার দেবো।

নিজের গাড়ি কেন উপহার দেবেন এমন প্রশ্নের জবাবে ওই শিক্ষক বলেন, হিরো আলম এক সময় জিরো ছিলেন। আজ তিনি সোনার টুকরা। তার সামনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমি গাড়িটি উপহার দেবো।

এ বিষয়ে হিরো আলমের সঙ্গে কথা হয়েছে কি না জানতে চাইলে শিক্ষক এম মুখলিছুর রহমান বলেন, তার সঙ্গে কোনও কথা হয়নি। তবে চুনারুঘাটের নরপতি গ্রামে এসে গাড়িটি নেওয়ার জন্য আমি ফেসবুকে তাকে নিমন্ত্রণ করছি। আমি গাড়ি উপহার দিতে প্রস্তুত। গাড়িটি ৬ লাখ টাকায় কিনেছেন বলেও জানান ওই শিক্ষক।

সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews