1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর মরদেহ মিলল পুকুরে

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর মরদেহ মিলল পুকুরে

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর আরবী আক্তারের (৭) মরদেহ গ্রামের একটি পুকুরে পাওয়া গেছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া সদরের গোকুল সরকারপাড়া গ্রামের একটি পুকুরে মরদেহটি ভেসে ওঠে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয় সদর উপজেলার গোকুল সরকারপাড়া গ্রামের কাজল মিয়ার মেয়ে আরবী আক্তার।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হলে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়।

তিনি জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মুক্তিপণ চাওয়া নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে পর্যবেক্ষণ করে। অনুমান করা হচ্ছে, ফেসবুকে পোস্ট দেখে প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছিল। এরই মধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির লাশ ভেসে ওঠে।

আরবীর পরিবারের বরাত দিয়ে ওসি জানান, শিশুটি মৃগী রোগী ছিল। খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews