কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।
দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিল সিংহশাবক রাসেল ও টুম্পা। পাঁচ সদস্যের চিকিৎসক টিম অসুস্থ ভাই-বোনের চিকিৎসা করছিল। তবু্ও বাঁচানো গেলোনা ১৬ বছর বয়সী ভাই রাসেলকে।
মঙ্গলবার সন্ধ্যায় রাসেল মারা গেলে থানায় জিড়ি দায়েরের পর রাতে ময়নাতদন্ত করে পুঁতে ফেলা হয় পার্কে। ১৫ বছর বয়সী টুম্পা এখনো গুরুতর অসুস্থ। ফলে শোকের ছায়া নেমে এসেছে চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে।

বুধবার ( ১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সাফারী পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম। তিনি বলেন, খাদ্য গ্রহণে রুচিহীনতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় সিংহ রাসেল ও টুম্পা।
পাঁচ সদস্যের মেডিকেল টিম তাদের নিয়মিত চিকিৎসা চালিয়ে আসছিল। তবুও রাসেলকে বাঁচানো যায়নি। টুম্পাও শংকামুক্ত নয়।

রাসেল মারা যাওয়ায় পাঁচটির মধ্যে এখন আর চারটি সিংহ রয়েছে । ২০০৭ সালে রাসেল ও ২০০৮ সালে টুম্পা জন্মগ্রহণ করে এই পার্কে।

Leave a Reply