1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মিয়ানমারের আকিয়াবের শিবপুরে মৃত সিকদার আলীর ছেলে দইলা, পুত্তু জারিপাড়ার মীর আহাম্মদের ছেলে রবি আলম, একই এলাকার হাফেজের ছেলে আলম, মৃত আবু সুফিয়ানের ছেলে নূরুল আমিন, মৃত মনুর ছেলে নূর, মৃত নূরুল হাকিমের ছেলে নূরে আলম, করিমের ছেলে শফিকুল, মৃত লাল মিয়ার ছেলে আলী আহামদ।

সোমবার (৩০ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন জানান, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশে প্রবেশকালে একটি বোটে বিশাল ইয়াবা চালান আটক করে। এ সময় পাচারকারী বোটে থাকা আটজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় এম জে উদ্দিন নামের এক কোস্ট গার্ড কর্মকর্তা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করে ছিলেন। মামলা বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews