1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কাল থেকে উত্তরাঞ্চলে শীত আরো বাড়বে

  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

কাল থেকে উত্তরাঞ্চলে শীত আরো বাড়বে

আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার সারা দেশেই রাতের তাপমাত্রা আরো কমতে পারে। এরই মধ্যে গতকাল রবিবার দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে।

পাবনা, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমেছে। এই প্রবণতা আরো কয়েক জেলায় দেখা যেতে পারে। ফলে কাল থেকে উত্তরাঞ্চলের জেলাগুলোর পাশাপাশি চুয়াডাঙ্গা, যশোর জেলায় শীত বাড়তে পারে। এ ছাড়া ভারতের উত্তরাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার কারণে আগামী বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলায় শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত তিন দিন ধরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। গতকাল পাবনার ইশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গতকাল রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। রংপুর বিভাগের জেলাগুলোতে সর্বোচ্চ তামপাত্রা ছিল ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ ছাড়া অন্যান্য বিভাগের বেশির ভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতের উত্তরাংশে বৃষ্টিপাতের কারণে দেশের আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ বাড়তে পারে। গতকাল থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র :কালেরকণ্ঠ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews