1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবক উদ্ধার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার দুপুর ২ টার দিকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে
রহমত উল্লাহ(২৫) একই এলাকার আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ(২০) গহীন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওঁৎ পেতে থাকা মুখোশ পরা অস্ত্রধারীরা তাদের অপহরণ করে।

এমন সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যে আত্মগোপন করে। পুলিশের সদস্যগণ অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। অপহৃতদের পরিবারের নিকট হস্তান্তর করে।

তিনি আরো জানান,অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews