1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে ৫৬ হাজার ইয়াবা জব্দ

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

টেকনাফে ৫৬ হাজার ইয়াবা জব্দ

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদসয়রা অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া নাফনদীতে একটি ডিঙি নৌকা থেকে দুজন ব্যক্তিকে নদীতে ভাসিয়ে রাখা ফ্লোটিং নৌকায় উঠতে দেখা যায়।

নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়।

পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক পানিতে ফ্লোটিং এর সাহায্যে অভিনব কায়দায় ভাসিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাটি তল্লাশি করে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ধরণা করা হচ্ছে মাদক পাচারকারীরা নতুন পন্থা হিসাবে মাদক পাচারের এ পদ্ধতি ব্যবহার করছে। তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews