1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর ঘটনাস্থলে তার লাশ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মুসা বিশ্বাসের (৩২) মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।

লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ-আলম বলেন, রোববার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন মধুমতি নদীতে মুসা ডুব দিয়ে নিখোঁজ হওয়ার লাশ ভেসে উঠতে দেখে। পরে ট্রলার নিয়ে তার লাশ উদ্ধার করে।

খবর পেয়ে লাশ নৌ-পুলিশ তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, বিকেল ৪টার দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার ঘাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ওই গ্রামের মো. নবীর বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে মোহাম্মদ নাদিম মোল্যা দুজনে নদীতে ডুব দিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করে খুলনা ডুবরি দলকে খবর দেয়। খুলনা থেকে হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল ডুবরি ওইদিন সন্ধ্যায় ঘন্টাব্যাপি চেষ্টা করে সফল না হতে পেরে উদ্ধার অভিযান স্থগিত করেন।

পরদিন শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযানে চালায় খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তার কোন সন্ধান না পাওয়ায় ওইদিন উদ্ধার অভিযান শেষ হয়।সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews