1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বান্দরবানের সেনাবাহিনীর সাথে কে এন এফ এর সংঘর্ষ, এক সদস্য নিহত অস্ত্র গুলি উদ্ধার

  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বান্দরবানের সেনাবাহিনীর সাথে কে এন এফ এর সংঘর্ষ, এক সদস্য নিহত অস্ত্র গুলি উদ্ধার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সাথে সেনাবাহিনীর সংঘর্ষের এক কেএনএফ সদস্য নিহত হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র গুলি ও সরঞ্জাম।

শনিবার সন্ধ্যায় রুমা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দুরে আর্থা পাড়া ও বাছলাং পাড়ার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর আতঙ্কে ঐ এলাকার কয়েকটি পাড়ার শতাধিক নারী পুরুষ রুমা উপজেলা সদরে এসে আশ্রয় নিয়েছে।

রবিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিহত কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করেছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানিয়েছেন কেএনএফ এর সশস্ত্র সদস্যরা পাহাড়ে অবস্থান নিয়েছে এমন খবরে সেখানে সেনাবাহিনী অভিযান চালালে অস্ত্রধারীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় উভয় পক্ষে গোলাগুলিতে এক কেএনএফ সদস্য ঘটনাস্থলে নিহত হয়। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। ঘটনার সময় আহত বেশ কজন কেএনএফ সদস্য সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও দশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন শিবলি জানিয়েছেন আতঙ্কে রুমা উপজেলায় অবস্থান নেওয়া শতাধিক নারী-পুরুষদের সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

২০২০ সাল থেকে পাহাড়ে বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews