1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৬কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ পাঁচজন আটক

  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

৬কোটি টাকার ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ পাঁচজন আটক

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে ইয়াবার বড় চালান নিয়ে চট্টগ্রামে প্রবেশের সময় এক রোহিঙ্গাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছয় কোটি টাকার ২ লাখ পিস ইয়াবা উদ্ধার ও পরিবহনকাজে ব্যবহৃত মাছ ধরার বোটটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার পেকুয়ার মগনামা লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন- নুরুল আবছার (৩২), মো. মেহের আলী (৩৯), আব্দুল হামিদ (৩৭), মো. কালু (২৩) এবং রোহিঙ্গা নুরু হাসান (৩৩)।

র‌্যাব জানায়, টেকনাফের শাপলাপুর এলাকা থেকে একটি ফিশিং বোটে করে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল মাদক ব্যবসায়ীরা। ফিশিং বোটটি কক্সবাজার জেলার বদরখালী হয়ে চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারার দিকে প্রবেশ করার চেষ্টা করে।

একপর্যায়ে ফিশিং বোটটি সুকৌশলে পালিয়ে পেকুয়ার মগনামা লঞ্চঘাটে থামে। এসময় সেখান থেকে ফিশিং বোটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একইসঙ্গে বোটে থাকা মাছ রাখার ড্রাম থেকে সাদা পলিথিনে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে টেকনাফের সীমান্ত এলাকা থেকে সাগর পথে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা। উদ্ধারকৃত মাদক এবং আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews