1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে নিহত ১

  • বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে নিহত ১

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের সীমান্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ঝাড়ুফুল নিয়ে ফেরার পথে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে মোহাম্মদ আলম (৫০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বাইশারীর করলিয়ামুড়ার সোহেল রানার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক মোহাম্মদ আলম উত্তর করলিয়ামুড়া ৪ নং ওয়ার্ডের মৃত কবির আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে উলুফুল (ঝাড়ুফুল) সংগ্রহ করতে জঙ্গলে যান কৃষক আলম। সংগ্রহ শেষে নিজ বাড়িতে ফেরার পথে বন্যহাতির সামনে পড়ে আক্রমণের শিকার হন। হাতি পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেটের দায়ে শীতের ভোরে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক আলম।

পরিবারের কর্তার আকস্মিক মৃত্যুতে দিশেহারা অবস্থা অন্যান্য সদস্যদের। বিকেলে তাকে দাফন করা হয়েছে। বনবিভাগ থেকে যেন ক্ষতিপূরণ পায়, সে ব্যাপারে সহযোগিতা করা হবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার বলেন, বনের পাশে ক্ষেত-খামারে কিংবা রাস্তা দিয়ে ফেরার পথে হাতির আক্রমণে লোকজন মারাগেলে যথাযথ প্রক্রিয়ায় বনবিভাগ কয়েক লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করে।

মারা যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয়, স্বল্প টাকায় পরিবারের অন্য সদস্যদের সহযোগিতা করা হয় এর মাধ্যমে। পরিবারের পক্ষে যথাযথভাবে বনবিভাগে যোগাযোগ করলে তা পেয়ে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews