1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্পের থেকে গ্রেপ্তার দুই জঙ্গি কারাগারে

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পের থেকে গ্রেপ্তার দুই জঙ্গি কারাগারে

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বান্দরবান বিচারিক হাকিম আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার মৃধা আলম। মাসুকুর রহমান রনবীর সিলেটের শাহপরান এলাকার মৃত আব্দুর সাত্তারের ছেলে। আবুল বাশার মৃধা আলম মাদারীপুরের রাজৈর এলাকার মৃত আব্দুর রউফ মৃধার ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক মো.আব্দুল মজিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই জঙ্গির বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করে র‍্যাব। সেই মামলায় তাদের আদালতে তোলা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের পরবর্তী মামলার ধার্য তারিখ ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

সোমবার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার এক শীর্ষস্থানীয় নেতাসহ সশস্ত্র সদস্যরা অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক স্থানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৮ থেকে ১০ জন লোক দৌড়ে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর ঘুমধুম ইউনিয়নের পাহাড় পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগান থেকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। গ্রেপ্তারের পর তাদের কাছে পাওয়া একটি বিদেশি পিস্তল, দুটি শ্যুটারগান, তিনটি ম্যাগাজিন, ১১ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৫৭ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি থানায় গ্রেপ্তার দুজনের নাম উল্লেখসহ সাতজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের এক সদস্য।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, র‍্যাবের অভিযানস্থল উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় হলেও অস্ত্র উদ্ধার এবং জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের ঘটনাস্থল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews