1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে অস্ত্র-গুলি ও মাদকসহ রোহিঙ্গা গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

টেকনাফে অস্ত্র-গুলি ও মাদকসহ রোহিঙ্গা গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২টি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং ১১৪ ক্যান বিয়ারসহ মো. আয়ুব নামে একজন রোহিঙ্গা মাদক পাচারকারী আটক করেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ভোর আনুমানিক ৪ ঘটিকার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফ নদীর কেকে খালের মোহনায় সন্দেহজনক একটি নৌকা দেখা যায়।

কোস্ট গার্ড সদস্য কর্তৃক নৌকাটিকে থামার সংকেত দেয়া হলে কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে নৌকাটি খুব দ্রæত সময়ে পার্শ্ববর্তী হেচ্ছার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে প্রবেশ করে। কোস্ট গার্ড সদস্যগণ নৌকাটিকে ধাওয়া করতে করতে প্যারাবনের মধ্যে প্রবেশ করে।

এক পর্যায়ে নৌকাতে থাকা কিছু সংখ্যক লোক নৌকাটি নিয়ে একদিকে চলে যায় এবং কিছু সংখ্যক লোক কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে বরফ কলের দিকে পালাতে থাকে।

এসময় কোস্ট গার্ডের সদস্যরা লোক গুলোর পিছু নিয়ে বরফ কলের দিকে ধাওয়া করতে থাকলে বরফ কলের পুকুর পাড়ে ৪ টি বস্তা ফেলে দিয়ে পালানোর সময় মো. আয়ুব (২১) নামে মায়ানমারের একজন নাগরিককে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি চালিয়ে ১১৪ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ৩৮৫ প্যাকেট বার্মিজ চা পাতা এবং চা পাতার বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২ টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

আটককৃত মায়ানমার নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় টেকনাফের মুচনী রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে তার মা-বাবা ও আত্নীয়-স্বজনরা বসবাস করায় সে প্রতিনিয়ত বাংলাদেশ-মায়ানমারে যাতায়ত করে থাকে।

জব্দকৃত দেশীয় পিস্তল, গুলি, বিয়ার এবং চা পাতাসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews