যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালি থানায় ৮ জন, চৌগাছায় ১ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ১ জন, অভয়নগরে ১ জন, কেশবপুরে ২ জন, বাঘারপাড়ায় ১ জন, বেনাপোলে ১ জন এবং ডিবি পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে মিথুন হোসেন, রনি হাসান, হাসিবুল বাশার শান্ত, হুমায়ুন কবির, নাছিম আহমেদ, আবুল জলিল, শেখ আবুল কাশেম বাবু ও এসএম আব্দুল হক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply