1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ভবদহের জলাবদ্ধতা নিরসন ৮১ কিলোমিটার নদী খনন শেষ হবে জুনে যশোর শহরে ছুরিকাঘাত গাড়িখানায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত যশোরে পুলিশের বিশেষ অভিযান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার যশোরে কৃষিমন্ত্রী আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল, কৃষিমন্ত্রী যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা, ৫ জন আটক জাকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৭ বছরের নিয়ন্ত্রণের পর সংবাদপত্র এখন স্বাধীন, সংসদ সদস্য ফরিদ সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু পাঁচ দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা যশোর জেনারেল হাসপাতালে ড্যাবের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

যশোরে কৃষিমন্ত্রী আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল, কৃষিমন্ত্রী

  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আওয়ামী লীগকে চোরের দল এবং বিএনপিকে গরিব ও ভদ্রলোকের দল বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছর চুরি করে খেয়েছে। আর বিএনপি গরিব ও ভদ্রলোকের দল।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
সমাবেশে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে; কিন্তু ভবদহের জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়নি। বিগত সরকারের ১৭ বছরেও এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেনি।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের আট মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।

বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা ব্যক্তিস্বার্থে কাজ করেছে। বড় বড় প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করেছে, জনগণের কথা ভাবেনি। বিএনপি সরকার জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশনে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের ১০ থেকে ১২ লাখ মানুষের জীবনমানের উন্নয়ন হবে।
মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ আগামী জুন নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে আরও প্রায় ৯০ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। চলতি ও আগামী অর্থবছরের মধ্যে এসব কাজ শেষ করার আশা করা হচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews