1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ভবদহের জলাবদ্ধতা নিরসন ৮১ কিলোমিটার নদী খনন শেষ হবে জুনে যশোর শহরে ছুরিকাঘাত গাড়িখানায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত যশোরে পুলিশের বিশেষ অভিযান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার যশোরে কৃষিমন্ত্রী আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল, কৃষিমন্ত্রী যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা, ৫ জন আটক জাকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৭ বছরের নিয়ন্ত্রণের পর সংবাদপত্র এখন স্বাধীন, সংসদ সদস্য ফরিদ সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু পাঁচ দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা যশোর জেনারেল হাসপাতালে ড্যাবের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু পাঁচ দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা

  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, ফেডারেশনের পতাকা ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ব্যাডমিন্টন শুধু খেলা নয়, এটি ক্ষিপ্রতা, ধৈর্য, কৌশল, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সমন্বয়।

এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তোলে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধন তৈরি করে।

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আগত অতিথি ও খেলোয়াড়দের সম্মান ও আপ্যায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। জয়-পরাজয়ের ঊর্ধ্বে থেকে সুন্দর ও সুষ্ঠু প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা করেন তিনি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীরা যেন যবিপ্রবি থেকে সুন্দর স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেটিই তাঁদের প্রত্যাশা।

শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলা পরিচালনা ও বাইলজ উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান,

শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ম্যানেজার ও কোচরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। আগামী ২ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews