1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ভবদহের জলাবদ্ধতা নিরসন ৮১ কিলোমিটার নদী খনন শেষ হবে জুনে যশোর শহরে ছুরিকাঘাত গাড়িখানায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত যশোরে পুলিশের বিশেষ অভিযান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার যশোরে কৃষিমন্ত্রী আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল, কৃষিমন্ত্রী যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা, ৫ জন আটক জাকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৭ বছরের নিয়ন্ত্রণের পর সংবাদপত্র এখন স্বাধীন, সংসদ সদস্য ফরিদ সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু পাঁচ দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা যশোর জেনারেল হাসপাতালে ড্যাবের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা, ৫ জন আটক

  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি থানা ও ডিবি পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শনিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের হাসান আলীর ছেলে মিথুন হোসেন, উত্তর শ্রীরামপুর গ্রামের নুরুল সরদারের ছেলে রনি হাসান, মণিরামপুর উপজেলার ভোজগাতীর চালকিডাঙ্গা গ্রামের নাজমুল হোসেন রাজুর ছেলে হাসিবুল বাশার শান্ত, কোন্দপপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে হুমায়ুন কবির এবং যশোর সদর উপজেলার আরবপুরের রঘুরামপুর এলাকার আজাহার আলীর ছেলে মো. নাছিম আহম্মেদ।
মামলার আসামিরা হলেন, বাঘারপাড়ার ক্ষেত্রপালা গ্রামের মিথুন হোসেন, শ্রীরামপুরের রনি হাসান, মণিরামপুর থানার চালকিডাঙা গ্রামের হাসিবুল বাসার শান্ত, মণিরামপুর কন্দপপুর গ্রামের হুমায়ন কবীর,

বাঘারপাড়া উপজেলার ক্ষেত্রপালা গ্রামের কৌশিক বিশ্বাস ও সবুজ বিশ্বাস, মৌলভীপাড়ার ফারদিন মোল্লার, ক্ষেত্রপালা পশ্চিমপাড়ার পলাশ বিশ্বাস, মণিরামপুরের খালপুর গ্রামের তামিম, চালকিডাঙা গ্রামের ফয়সাল, মশ্বিশনগর গ্রামের আসাদ, সদর উপজেলার আরবপুরের আল আমিন, বাদল, মাঠপাড়ার শিমুল, রঘুরামপুর গ্রামের নাসিম আহমেদ, খড়কির মেহেদি, পালবাড়ির জাকারিয়া, কাজীপাড়ার হৃদয়, নুরপুর দক্ষিণপাড়ার সেতু, পালবাড়ির রাউসুল সজল, পালবাড়ি পাওয়ারহাউজের অনিক, দীঘিরপাড়ের সাহস, খোলাডাঙ্গার মাসুদ রানা, আরবপুর তালপট্টির সুমন, লোন অফিসপাড়ার বাধন, চুড়িপট্টির মীর মোশারফ হোসেন বাবু, শংকরপুরের আকবরের মোড়ের রনি, লোন অফিসপাড়ার সাকিব চৌধুরি, গাড়িখানার সানি, ভেকুটিয়ার জনি।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে যশোর শহরের শহীদ মশিউর রহমান সড়কের বিমান অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল বের করেন বলে পুলিশের কাছে তথ্য আসে। এমএম কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ নেতা সুমন ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। খবর পেয়ে রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা হাতে থাকা মশাল ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি মশাল জব্দ করে পুলিশ।
পুলিশ আরও উল্লেখ করে, বর্তমান সরকারকে উৎখাত, উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews