নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর জেলা শাখা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, ইন্টার্ন চিকিৎসক এবং যশোর মেডিকেল কলেজের (যমেক) ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
ড্যাবের খুলনা বিভাগীয় সাংগঠনিক উপকমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি জাহিন, সেবিকা প্রতিনিধি রহিমা বেগম,
ইন্টার্ন চিকিৎসক জাকির এবং ড্যাবের চিকিৎসক নেতাদের মধ্যে ডা. রেজওয়ান উদ্ দারাঈন সুমন, ডা. আহসান কবির বাপ্পি, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. উবায়দুল কাদির উজ্জ্বল, ডা. এস এম নাজমুল হক, ডা. শরীফুল আলম খান, ডা. হারুন অর রশীদ, ডা. মো. ফারুক এহতেশাম পরাগ ও ডা. এ কে এম মেজবাহ উর রহমান।
বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধের আহ্বান জানান।বক্তব্য শেষে অংশগ্রহণকারীরা হাসপাতাল প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply