1. admin@somajerchitro.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ভবদহের জলাবদ্ধতা নিরসন ৮১ কিলোমিটার নদী খনন শেষ হবে জুনে যশোর শহরে ছুরিকাঘাত গাড়িখানায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত যশোরে পুলিশের বিশেষ অভিযান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার যশোরে কৃষিমন্ত্রী আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল, কৃষিমন্ত্রী যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা, ৫ জন আটক জাকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৭ বছরের নিয়ন্ত্রণের পর সংবাদপত্র এখন স্বাধীন, সংসদ সদস্য ফরিদ সারাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল যশোর মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ৩৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যবিপ্রবিতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু পাঁচ দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা যশোর জেনারেল হাসপাতালে ড্যাবের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

জাকজমকপূর্ণ আয়োজনে বাংলার ভোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৭ বছরের নিয়ন্ত্রণের পর সংবাদপত্র এখন স্বাধীন, সংসদ সদস্য ফরিদ

  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

সত্য, বস্তুনিষ্ঠতা ও মানুষের কথা তুলে ধরার প্রত্যয় নিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক বাংলার ভোর। এ উপলক্ষে শনিবার প্রেসক্লাব যশোরে জাকজমকপূর্ণ আয়োজনে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, গত ১৭ বছর গণমাধ্যমের স্বাধীনতা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে নানা চাপ ও নিয়ন্ত্রণ ছিল। ডিজিএফআই পর্যন্ত বলে দিত, কোন সংবাদ প্রকাশ করা যাবে আর কোনটি যাবে না। সেই পরিস্থিতি থেকে সংবাদপত্র এখন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে। এই স্বাধীনতার যথাযথ ব্যবহার করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংবাদপত্রের লেখনী মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।
দৈনিক বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের,

দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, দপ্তর সম্পাদক তৌহিদ মনি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ার মোশেদ আলম, তৃণমূল জাকপার প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন অমিত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম আক্তার ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন।

প্রধান অতিথি আরও বলেন, অনেক পত্রিকা দ্বিতীয় বর্ষপূর্তি পর্যন্ত পৌঁছাতে পারে না। সেখানে বাংলার ভোর চার বছর পেরিয়ে নতুন বর্ষে পদার্পণ করেছে, যা আনন্দ ও গর্বের বিষয়। পাঠকের আস্থা, সাংবাদিকদের নিষ্ঠা এবং কর্মীদের পরিশ্রমই একটি সংবাদপত্রের এগিয়ে যাওয়ার মূল শক্তি। গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের শুধু ঘটনা প্রকাশ করলেই হবে না, ঘটনার গভীরে গিয়ে সত্য অনুসন্ধান করতে হবে। জনস্বার্থ, মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে সোচ্চার থাকতে হবে।

বিশেষ অতিথিরা বলেন, সংবাদপত্রের মূল শক্তি পাঠকের বিশ্বাস ও আস্থা। এ আস্থা ধরে রাখতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে। সমাজের অসংগতি, জনদুর্ভোগ ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি সম্ভাবনা ও ইতিবাচক উদ্যোগগুলোকেও গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন বলেন,

চার বছরের পথচলায় পাঠকের ভালোবাসা, সহযোগিতা ও আস্থা পত্রিকাটির অন্যতম প্রেরণা। নানা প্রতিকূলতার মধ্যেও জনস্বার্থের সংবাদ তুলে ধরার অঙ্গীকার নিয়ে বাংলার ভোর এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews