1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেফতার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর চৌগাছায় দিনে দুপুরে সাড়ে ২১ লাখ টাকার মালামালচুরি , চোরকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা ওজোপাডিকো’র এক কর্মকর্তার নতুন নির্দেশনা এখন নতুন গ্রাহকের মরার উপর খাঁড়ার ঘা যশোরের মণিরামপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন গ্রেপ্তার যশোরে সুজুকি শোরুমের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার যশোরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছেলেসহ অভিযুক্ত চারজন যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত একজনের অবস্থা গুরুতর, হাসপাতালে ভর্তি যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ ২ ডিসেম্বর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে প্রধান অতিথি, পরে যাবেন কুষ্টিয়ায়

ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ যশোর জেলা যুবদলের নেতৃবৃন্দ। শুক্রবার ২৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় যশোর সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা হয়ে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, গণশিক্ষা সম্পাদক মঈনুদ্দিন রাজু, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ,

সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু ও নাজমুল হোসেন বাবুলসহ যশোর জেলা, শহর এবং বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী।

সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আতিকুর রহমান আতিক বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।

পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews