1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেফতার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর চৌগাছায় দিনে দুপুরে সাড়ে ২১ লাখ টাকার মালামালচুরি , চোরকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা ওজোপাডিকো’র এক কর্মকর্তার নতুন নির্দেশনা এখন নতুন গ্রাহকের মরার উপর খাঁড়ার ঘা যশোরের মণিরামপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন গ্রেপ্তার যশোরে সুজুকি শোরুমের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার যশোরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছেলেসহ অভিযুক্ত চারজন যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত একজনের অবস্থা গুরুতর, হাসপাতালে ভর্তি যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ ২ ডিসেম্বর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে প্রধান অতিথি, পরে যাবেন কুষ্টিয়ায়

যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত একজনের অবস্থা গুরুতর, হাসপাতালে ভর্তি

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেজপাড়া বেহারী কলোনির ছয়তলা বিল্ডিংসংলগ্ন বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গণেশপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) এবং একই উপজেলার আরমগাছা গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে আকবর (৫৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিক ওই এলাকায় স্তূপ করে রাখা মাটি সরানোর কাজ করছিলেন। শুক্রবার সকালে কাজ করার একপর্যায়ে কোদালের আঘাত মাটির নিচে পুঁতে রাখা একটি বোমার ওপর লাগলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে কর্মরত আব্দুর রাজ্জাক ও আকবর আহত হন। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মাটির স্তূপের মধ্যে কীভাবে বিস্ফোরক এল, কারা সেখানে বোমাটি পুঁতে রেখেছিল এবং এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews