ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (ওজোপাডিকো) নতুন নির্দেশনা অধিকাংশ গরীবরা এখন থেকে অন্ধকারে থাকতে হবে আর চোরেরা মহা উৎসবে মেতে উঠবে। গত ২৫ অক্টোবর ওজোপাডিকো,যশোর পরিচালন সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার স্বাক্ষরিত এক স্বারকে নতুন নির্দেশনা গ্রাহকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
যার ফলে সরকার নতুনভাবে রাজস্ব পাওয়া থেকে বঞ্চিত হবে।এক স্বারকে তিনি গ্রাহকদের স্ট্যান্ডার্ড কপার (তামার) সার্ভিস তারের মাধ্যমে এখন থেকে বিদ্যুৎ নতুন সংযোগ দেওয়ার কথা জোরালো ভাবে নির্দেশনা দিয়েছে।
তার এই নির্দেশনা মাঠ পর্যায়ে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ পরিদর্শনকালে নন-স্ট্যান্ডার্স সার্ভিস ড্রপ এবং অ্যালুমিনিয়াম তাদের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ প্রদান করায় লক্ষ্য করেছেন,যে যা গ্রহনযোগ্য নয়।
এ ধরনের নন-স্ট্যান্ডার্স সার্ভিস ড্রপ ব্যবহারের ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কারিগরি ক্রুটি,বৈদ্যুতিক দূর্ঘটনা ও সিস্টেম লস বৃদ্ধির আশংকা রয়েছে ও প্রতিষ্ঠানের রাজস্ব আদায় ও বিতরণ ব্যবস্থাপনার ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ তার দেওয়া প্রজ্ঞাপনে উল্লেখ করেছেন।
তার এই আদেশ অত্র অঞ্চলে বিদ্যুৎ চাহিদা গরীবসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে মরার পর খাড়ার ঘা আকারে দেখা দিয়েছে। তার কারণ একজন নতুন গ্রাহক কপার (তামার) তার দিয়ে সার্ভিস নিতে প্রতি গজ তার গুনতে হবে ৫শ’ এর অধিক টাকা। সেক্ষেত্রে একজন গ্রাহকের কপার (তামার) তার দিয়ে সংযোগ নিতে দুরত্ব হিসেব ননূত্যম ৩ হাজার থেকে ২০ হাজার টাকার অধিক গুনতে হবে।
তাছাড়া, কপার তার চুরির হিড়িক রয়েছে যশোর কোতয়ালি থানাসহ গোটা জেলায়। কপার (তামার) তার সার্ভিস হিসেবে নিতে গ্রাহকদের মাঝে যেমন কষ্টকর তেমন চোরদের মহৎসব আকার দেখা দেবে।
বৈদ্যুতিক নতুন সংযোগ নিতে গিয়ে গ্রাহকেরা চরম বিড়ম্বনার শিকার হতে শুরু করেছে। সূত্রগুলো জানিয়েছেন, বিগত দেড় মাসে যশোর কোতয়ালি থানাসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিষ্ঠানসহ বাসা বাড়িতে কপার (তামার) তার ও তামার এসির পাইপ চুরি হয়েছে হরহামেশায়।
সেখানে বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তার প্রজ্ঞাপন গরীব ও বিভিন্ন পেশার মানুষের জন্য গলার কাটা হয়ে দেখা দিতে শুরু করেছে। দরিদ্রতম দেশে এই নির্দেশনা বড় বিড়ম্বনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন বিভিন্ন পেশার মানুষ।
কপার (তামার) তার এর বিকল্প হিসেবে দীর্ঘ কয়েকযুগ ধরে অ্যালুমিনিয়াম তার ব্যবহার হয়ে আসায় গরীবসহ সর্ব পেশার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছিল। এক গজ অ্যালুমিনিয়ামের তার বাজার মূল্য ৪২ টাকা সেখানে কপার তার বাজার মূল্য ৫শ’[থেকে সাড়ে ৫শ’ টাকা।
তাই জারি করা প্রজ্ঞাপন নিয়ে খোদ ওই বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে বিরুপপ্রতিক্রিয়া। অবিলম্বে এই নতুন নির্দেশনা বাতিল পূর্বক পূর্বের ন্যায় স্বাভাবিক নিয়মে বিদ্যুতের নতুন সংযোগ পাওয়ার নিশ্চিত হওয়ার ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী,প্রতিমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


Leave a Reply