1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেফতার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর চৌগাছায় দিনে দুপুরে সাড়ে ২১ লাখ টাকার মালামালচুরি , চোরকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা ওজোপাডিকো’র এক কর্মকর্তার নতুন নির্দেশনা এখন নতুন গ্রাহকের মরার উপর খাঁড়ার ঘা যশোরের মণিরামপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন গ্রেপ্তার যশোরে সুজুকি শোরুমের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার যশোরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছেলেসহ অভিযুক্ত চারজন যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত একজনের অবস্থা গুরুতর, হাসপাতালে ভর্তি যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ ২ ডিসেম্বর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে প্রধান অতিথি, পরে যাবেন কুষ্টিয়ায়

২ ডিসেম্বর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে প্রধান অতিথি, পরে যাবেন কুষ্টিয়ায়

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আগামী বুধবার (২ ডিসেম্বর) যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। যশোরের কর্মসূচি শেষে একই দিন কুষ্টিয়া সফর করবেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বুধবার (২৫ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে যশোর ও কুষ্টিয়ার কর্মসূচির উল্লেখ রয়েছে।

যশোরে প্রধানমন্ত্রীর সফরের মূল কর্মসূচি বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেড। এ অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপনী শেষে নবীন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সামরিক জীবনে প্রবেশের স্বীকৃতি দেওয়া হয়।

যশোরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় যাবেন। সেখানে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন। এ ছাড়া স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।

এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে সেনাবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতি নিয়ে আলোচনা থাকলেও প্রকাশিত সরকারি সফরসূচিতে এর উল্লেখ নেই।

একইভাবে যশোরে কোনো জনসভা, রাজনৈতিক সমাবেশ কিংবা স্থানীয় উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচিও সফরসূচিতে উল্লেখ করা হয়নি।নির্ধারিত কর্মসূচি শেষে একই দিন প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews