1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেফতার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল যশোর চৌগাছায় দিনে দুপুরে সাড়ে ২১ লাখ টাকার মালামালচুরি , চোরকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা ওজোপাডিকো’র এক কর্মকর্তার নতুন নির্দেশনা এখন নতুন গ্রাহকের মরার উপর খাঁড়ার ঘা যশোরের মণিরামপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন গ্রেপ্তার যশোরে সুজুকি শোরুমের পেছন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার যশোরে বৃদ্ধা মাকে পিটিয়ে জখমের অভিযোগ, ছেলেসহ অভিযুক্ত চারজন যশোরে মাটি সরানোর সময় ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত একজনের অবস্থা গুরুতর, হাসপাতালে ভর্তি যশোরে ভুয়া ওয়ার্ক অর্ডারে ৩৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ, স্বামী-স্ত্রী আটক নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ ২ ডিসেম্বর যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে প্রধান অতিথি, পরে যাবেন কুষ্টিয়ায়

যশোর চৌগাছায় দিনে দুপুরে সাড়ে ২১ লাখ টাকার মালামালচুরি , চোরকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষনা

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোর চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামে একটি বাসার দরজা ও আলমারির তালা ভেঙে স্বর্ণালংকার, রুপার নূপুর ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই বাসার বাসিন্দা তাহেরা খাতুন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, চুরি যাওয়া মালামাল ও নগদ টাকার মোট পরিমাণ ২১ লাখ ৫৩ হাজার টাকা লিখিত অভিযোগে তাহেরা জানান, তিনি সলুয়া গ্রামের শের আলীর তিনতলা বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকেন।

গত ১২ নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বাসার দরজা-জানালা বন্ধ করে তিনি সলুয়া বাজারে যান। বিকেল সাড়ে ৫টার দিকে ফিরে দেখেন, বাসার দরজা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন, আলমারির তালাও ভাঙা।

তাহেরার অভিযোগ, আলমারিতে রাখা স্বর্ণের নেকলেস, চেইন, ব্রেসলেট ও আংটিসহ বিভিন্ন অলংকার, দুই জোড়া রুপার নূপুর এবং নগদ ১৪ হাজার টাকা নেই। থানায় অভিযোগ দেওয়ার পর আরও কিছু মালামাল খোয়া যাওয়ার বিষয়টি তাঁর নজরে আসে বলে জানান তিনি।

তাহেরা আরো বলেন, এ ঘটনায় তাঁর দীর্ঘদিনের সঞ্চয় খোয়া গেছে। মালামাল উদ্ধারে তিনি জেলা পুলিশ সুপারের কাছেও গিয়েছেন। তবে এখনো কোনো মালামাল উদ্ধার হয়নি ।

তাহেরার দাবি, প্রায় ২০ মিনিটের মধ্যে চুরির ঘটনাটি ঘটে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে দেখা গেছে, যাঁদের তিনি চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ করছেন।

তিনি বা স্থানীয় কেউ তাঁদের চিনতে পারেননি। ফুটেজে দেখা ব্যক্তিদের সঠিক পরিচয় জানাতে বা তাঁদের ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষনা দিয়েছেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews