1. admin@somajerchitro.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জুন মাসেই শেষ হবে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ, প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান বাঘারপাড়ায় আগামীকাল বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, বিকেল ৩টায় উপজেলা গেটে সমবেত হওয়ার আহ্বান মানুষের নিজের বলতে কিছু নেই, অহংকার একটি নীরব রোগ ব্রুকলিনে নারী জগার হত্যাকাণ্ড,সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার স্বীকারোক্তি, বললেন আল্লাহ আমাকে হত্যা করতে বলেছেন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে লেখকের অঙ্গন-এর ৩১তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি পঞ্চগড়ে ঐতিহাসিক আলোয়া খোয়া রাশ পূর্ণিমা মেলার শুভ উদ্বোধন নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকান্ডের ৬দিন পর মামলা দায়ের, আসামি ৫১ জন সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হামিদপুর বাজারে মতবিনিময় সভা যশোর চৌগাছায় আগুনে কৃষকের বিচালির গাদা পুড়ে ছাই

জুন মাসেই শেষ হবে টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ, প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান

  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো :

স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগের প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান বলেছেন- ফরিদপুরবাসীর দির্ঘদিনের স্বপ্ন ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ আগামী ২৭ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে, আমরা সেই লক্ষেই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন নির্মাণাধীন প্রকল্পের কাজ ইতিমধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যেই ইনশাল্লাহ প্রকল্পের সব কাজ শেষ হবে।

বুধবার(২৫নভেম্বর)বিকেলে ফরিদপুর শহর সংলগ্ন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পে পৌঁছালে প্রকল্পর সার্বিক চিত্র তোলে ধরেন

যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠানের  ঠিকাদার মোঃ বাচ্ছু মিয়া।এসময় ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের জায়গায় এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগ। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৮১ লাখ টাকা।

যেখানে স্থায়ী ভাবে থাকছে,চারিদিকে ২৪ ফিট রাস্তা, ড্রেনসহ ফুটপার্ক, ওয়াকওয়ে, শিশুদের বিনোদনের জন্য উন্নতমানের বিভিন্ন রাইটস,

বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাল্টিপারপাস হল রুম, এক সঙ্গে ১৫ শ লোক বসার জন্য থাকছে এমপি থিয়েটারসহ আরও অনেক কিছু।

এবিষয়ে বাংলাদেশ সাংবাদিক ফোরাম ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির সহযোগী সংগঠন শহীদ জিয়া স্মৃতি সংসদ এর ঢাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি এস.এম আকাশ জানান,

আমাদের ফরিদপুর বাসীর দির্ঘদিনের স্বপ্নের এই লেক উন্নয়ন প্রকল্পের কাজের মান দেখে আমরা সবাই অত্যান্ত খুশি। এই কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো খুবই ভালো। এছাড়াও আমাদের জানামতে

ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল সাহেব তিনি নিজেই সারাক্ষন এ কাজের তদারকি করছেন এবং প্রকল্প পরিচালক মোঃ আতাউর রহমান স্যার নিয়মিত এ প্রকল্প পরিদর্শন করার ফলে একাজে বিন্দু পরিমান অনিয়ম হওয়ার কোন সুযোগ নেই।

গুহলক্ষীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ হারুন অর রশিদ জানান- আমাদের এই টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের দৃশ্যমান কাজের কোন অনিয়ম আমাদের চোখে এখনো পড়ে নাই। কাজের মান দেখে আমরা ফরিদপুরবাসী সবাই সন্তুষ্ট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews