সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অব্যাহত নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনসমূহ।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় বাঘারপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে বাঘারপাড়া উপজেলা গেটে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এক আহ্বানবার্তায় বাঘারপাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এ আহ্বান জানান।
তিনি বিক্ষোভ মিছিল সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।


Leave a Reply