বাবুল মল্লকি নড়াইল : নড়াইল প্রেসক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসক প্রদ্যোৎ মুখার্জী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় নড়াইল পৌরসভার কুড়িগ্রামস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও পাঁচ কন্যাসহ আত্নীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রদ্যোৎ মুখার্জী যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। সর্বশেষ তিনি দৈনিক খেদমত পত্রিকার নড়াইল প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলেন। এছাড়া তিনি নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পদে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।
দুপুরে প্রদ্যোৎ মুখার্জীর মৃত্যুতে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিকেলে আউড়িয়া মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

Leave a Reply