1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আবারো জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীপুর থানার জাব্বারুল ইসলাম

  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

আবারো জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীপুর থানার জাব্বারুল ইসলাম

আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন মাগুরা জেলার শ্রীপুর থানার ওসি মোঃজাব্বারুল ইসলাম। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভার অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মূল্যায়িত করা হয়। জনাব মোঃজাব্বারুলের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃমশিউদ্দৌলা রেজা,পিপিএম-সেবা (বার)।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যাপস) মোঃকলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দীন আল আজাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাদক প্রতিরোধ, মামলা রহস্য উদঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, পৌর শহরসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় মোঃ জাব্বারুল ইসলামকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।

জানা যায়, শ্রীপুর থানায় ওসি হিসেবে মোঃ জাব্বারুল ইসলাম যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত বিভিন্ন অপরাধী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বৈদেশিক মুদ্রা, কয়েক লক্ষ টাকার মাদক।

এর আগের মাসেও তিনি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews