বাবুল মল্লিক নড়াইল প্রতিনিধি: কথায় বলে চোরের দশ দিন বাড়ীয়ালীর একদিন র্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে মুন্সি ওবায়দুর রহমান শান্ত (৫৫) নামে এক প্রতারক কে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গত ১৪ জানুয়ারি (শনিবার) তাকে আটক করা হয়। প্রতারক মুন্সি ওবায়দুর রহমান শান্ত লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত মুন্সী আব্দুল মোতালেবের ছেলে।
মো: সোহেল রানা (৪০) ও মুন্সি ওবাইদুর রহমান শান্ত (৫৫) র্যাবের বড় অফিসারের পরিচয় দিয়ে লোহাগড়া উপজেলার তুষার আলী খানের পারিবারিক ঝামেলা মেটানোর কথা বলে অর্থ দাবী করে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগীর উপর উত্তেজিত হয় প্রতারকদ্বয়।
তাদের আচরণ দেখে সন্দেহ হলে স্থানীয় জনসাধারণ তাদের আটক করার চেষ্টা করলে মো: সোহেল রানা নামের অপর প্রতারক পালিয়ে যায়।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ জানান ভুয়া র্যাব পরিচায়দানকারী পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply