1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে একটি ভবনের ছাদের ওপর থেকে ভ্যানচালক আজিবর শেখের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিবর সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে। সুতা দিয়ে তার দুই হাত বাধা ছিল। এছাড়া গলায় আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নড়াইলের লক্ষীপাশা মোল্যার মাঠের পাশে মাহিমা হোসেন গিরি বেগমের একতলা ভবনের ছাদের ওপরে আজিবর শেখের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই বাড়ির ভাড়াটিয়া। ভবনটির সিঁড়িতে কোনো গেট না থাকায় দুর্বৃত্তরা সহজেই ছাদে উঠে যায়।

নিহতের পরিবার জানায়, আজিবর অটোভ্যান চালিয়ে বিভিন্ন দোকানে কাঠ সরবরাহ করতেন। সোমবার সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবার অনেক খোঁজখবর নেন। একপর্যায়ে আজিবরকে পাওয়া না গেলেও ওইদিন রাত ১টার দিকে মোল্যার মাঠ থেকে আজিবরের ভ্যান উদ্ধার করেন আত্মীয়-স্বজন।

আজিবরের আপন চাচাতো ভাই সেলিম শেখ জানান, লক্ষীপাশা মোল্যার মাঠের পাশের কাঠদোকানি রিপন মিয়া গত সোমবার (৯ নভেম্বর) ওমরাহ হজের কাজে ঢাকায় গেছেন। এ পরিস্থিতিতে কাঠের ব্যবসার জন্য আজিবরের কাছে লক্ষাধিক টাকা দিয়ে গেছেন তিনি (রিপন)। এরপর ওই কাঠের ব্যবসা দেখাশোনা করছিলেন আজিবর। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তরা আজিবরকে হত্যা করে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশ তদন্ত করলে প্রকৃত চিত্র উঠে আসবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সুতা দিয়ে আজিবরের দুই হাত বাধা ছিল। এছাড়া তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, শ^াসরোধে তাকে হত্যা করা হয়েছে। কী উদ্দেশ্যে কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews