1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নে আটক

  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নড়াইল অফিস :

নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নেকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার।

এরা হলেন-মুলদাইড় পশ্চিমপাড়ার রশিদ শেখের ছেলে ভাগ্নে আহাদ শেখ (৩৮) এবং নড়াইল পৌর এলাকার ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ নওশের আলীর ছেলে মামা সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার বিকেলে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নড়াইলের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে মুলদাইড় পশ্চিমপাড়ার ভাগ্নে আহাদ শেখের দ্বিতলা পাকা বসতবাড়ি অভিযান চালানো হয়।

ওই বাড়ির কাঠের কাবিনেট ফার্ণিচারসহ আহাদ শেখের লুঙ্গির কোচরের ভাঁজ থেকে অভিনব কায়দায় লুকানো পাঁচটি নীল রঙের প্যাকেটের মধ্যে ২০০ পিচ করে মোট এক হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া মাদকবিক্রির ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পরস্পর যোগসাজশে প্রায় দেড় বছর ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। আসামিরা সম্পর্কে মামা-ভাগ্নে। তাদের দু’জনের মাছের ঘের আছে। প্রায় দুই বছর কুয়েতে ছিলেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews