নড়াইল সদর উপজেলার সেখহাটী ইউনিয়নের মাইন্দের চর কাজলা নদীর বাকে ৭ নভেম্বর বিকালে আবহমান বাংলার ঐতিহ্যবাহী “জাতীয় নারী নৌকা বাইচ” সাংস্কৃতিক উৎসব ও ফ্রী হেলথ ক্যাম্প -২৬ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নারী নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৬ টি নৌকা অংশ গ্রহণ করেন। তারমধ্যে প্রথম স্থান অধিকার করেছে গুয়াখোলা নারী মতুয়া সম্প্রদায়ের নৌকা, দ্বিতীয় হয়েছে হাতিয়াড়া নারী মতুয়া সম্প্রদায়ের নৌকা এবং তৃতীয় হয়েছে মালিয়াট নারী মতুয়া সম্প্রদায়ের নৌকা।
উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬ ও ৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুইদিন ব্যাপি ফ্রী হেলথ ক্যাম্পে হাজার হাজার অসহায় দুঃস্থ গরীব রুগিগদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পর্যাটন করপোরেশনের চেয়ারম্যান জনাব মোঃ শামীমুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান মন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জনাব এস এম জিয়া উদ্দিন হায়দার।
বিশেষ অতিথি ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম, জাতীয় নারী আসনের সংসদ সদস্য মিজ মাহমুদা হাবীবা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিজ সুলতানা জেসমিন জুই, খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ হারুন,
বাংলাদেশ পর্যাটন করপোরেশনের পরিচালক জনাব মোঃ গনিউল আজম, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ এর উপমহা পরিদর্শক জনাব মোঃ রেজাউল করিম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ রায়হান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সেখহাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, মোঃ বুলবুল আহমেদ। আয়োজনে ছিলো বাংলাদেশ পর্যাটন করপোরেশন।
বাস্তবায়নে ছিলেন এগারোখানে হাতিয়াড়া গ্রামের অলকাপুরীর সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ারম্যান বানানী বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিহির রঞ্জন বিশ্বাস।

Leave a Reply