1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, বাপসনিউজ :

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে (Midterm Election) বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকানদের পরাজিত করে প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচনের ফলাফলকে মার্কিন রাজনীতিতে ডেমোক্র্যাটদের বড় ধরনের প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।নিউইয়র্ক পোস্টের নির্বাচনী লাইভ আপডেট অনুযায়ী, এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন। এমনকি দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যেও বড় ধরনের সাফল্য অর্জন করেছেন তাঁরা।

গুরুত্বপূর্ণ নির্বাচনী ফলাফল,দক্ষিণ ক্যারোলাইনায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডা. অ্যানি অ্যান্ড্রুজ রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন। টেক্সাসে জেমস তালারিকো সিনেট নির্বাচনে কেন প্যাক্সটনকে হারিয়ে জয় পেয়েছেন।
এদিকে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাক্টন জয়ী হয়েছেন। অন্যদিকে টেক্সাসে জিনা হিনোজোসা রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করে নতুন রাজনৈতিক ইতিহাস গড়েছেন।

মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ তাঁর জয়ের ঘোষণা দিয়েছেন। তবে ওই সময় পর্যন্ত নির্বাচন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। আলাস্কার সিনেট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশ প্রতিযোগিতাপূর্ণ।

ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ,নির্বাচনের ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ কংগ্রেসের উভয় কক্ষে বিরোধী দল ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে সরকারের আইন প্রণয়ন, বাজেট এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন বাধার মুখে পড়তে পারে রিপাবলিকান প্রশাসন।

নির্বাচনের ফলাফলের পর ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিসও রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে উঠে এসেছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ায় তাঁর স্পিকার হওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে।

সব মিলিয়ে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে। আগামী দুই বছর প্রেসিডেন্ট ট্রাম্পের বাকি মেয়াদে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য কীভাবে পরিচালিত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দেশটির নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews