1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে পিক-আপের ধাক্কায় ভ্যান চালক নিহত

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাছের পিক-আপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার যশোর – কালনা মহাসড়কের আলামুন্সির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নড়াইলের হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ার হোসেন নড়াইলের কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের আকাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে যশোর- কালনা মহাসড়কে কালনা থেকে দ্রুত গতিতে একটি মাছের পিক-আপ আলামুন্সির মোড়ে এসে একটি ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ভ্যানের চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইলের হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews