নড়াইল জেলার কালিয়া থানাধীন ১। মাহমুদ সোহানুর রহমান ওরফে সোহেল(৩২), পিতা- মোঃ শফিকুল ইসলাম ওরফে মারুফ শেখ, মাতা- হামিদা বেগম, সাং- যাদবপুর, ২। রিফাত হোসেন(৩৫), পিতা- হেদায়েত ইসলাম, মাতা- জায়েদা বেগম, সাং- খড়রিয়া (উত্তরপাড়া), ৩। মোঃ ইয়ামিন শেখ(৩৮), পিতা- মৃত সামছুর শেখ, মাতা- মার্জিনা বেগম, সাং- যাদবপুর, সর্ব থানা-কালিয়া, ৪। মোঃ মুসা কাজিম ওরফে বকুল আলী(৩২), পিতা- মোঃ কাশেম আলী, মাতা- মোসাঃ দেলোয়ারা বেগম, সাং- কলোড়া, থানা- নড়াইল সদর, জেলা: নড়াইল নামের ব্যক্তিরা
Dhamakadeal.com, 𝐓𝐎𝐑𝐊 𝐓𝐀𝐓𝐀 𝐌𝐨𝐭𝐨𝐫.𝐜𝐨𝐦, Mobile planet, Tork TATA Motor.com, Mobifreak.bd, Tata Motors Bangladesh, TORK TATA Motor. Com, TATA MOTORS Bangladesh SAMIR E-bike treders, Daraz MALL BD, Naaptolbd online shop, Torktatamotor.com, Kakoli furniture bd“
সহ আরো একাধিক অনলাইন ফেসবুক নামক ফেক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পন্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো এবং জুয়ার বিবিন্ন অ্যাপস BD 222, A880, GOOD111, WJ2, CV666, FB99, 366bet, TK999, 7C777,
WINBD সহ আরো বিভিন্ন জুয়ায় আসক্ত ছিল। নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশে অনলাইন প্রতারক ও অনলাইন জুয়াড়ী গ্রেফতারে মাঠে নামে ডিবি সহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (CCIC) ইউনিটের একটি টিম।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১ নভেম্বর/২০২৬ খ্রিঃ তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আলাউদ্দীন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ)
রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ)প্রসেনজিত ঘোষ, এসআই(নিঃ) গোপাল চন্দ্র মন্ডল, এসআই(নিঃ) রাকিবুল হাসান, এসআই(নিঃ) তোফায়েল হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপরোক্ত অনলাইন প্রতারক ও অনলাইন জুয়াড়ীদের গ্রেফতার করে।
ধৃত আসামিদের নাম ঠিকানা,১। মাহমুদ সোহানুর রহমান ওরফে সোহেল(৩২), পিতা- মোঃ শফিকুল ইসলাম ওরফে মারুফ শেখ, মাতা- হামিদা বেগম, সাং- যাদবপুর,
২। রিফাত হোসেন(৩৫), পিতা- হেদায়েত ইসলাম, সাং- খড়রিয়া (উত্তরপাড়া),
৩। মোঃ ইয়ামিন শেখ(৩৮), পিতা- মৃত সামছুর শেখ, সাং- যাদবপুর, সর্ব থানা-কালিয়া,
৪। মোঃ মুসা কাজিম ওরফে বকুল আলী(৩২), পিতা- মোঃ কাশেম আলী, সাং- কলোড়া, থানা- নড়াইল সদর, সর্ব জেলা-নড়াইল
ধৃত আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি ল্যাপটপ, ০৮ টি মোবাইল ফোন, ০১ টি টেলিফোন, ১৮ টি সিম জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ।
ইতোপূর্বে তারা ”Dhamakadeal.com, 𝐓𝐎𝐑𝐊 𝐓𝐀𝐓𝐀 𝐌𝐨𝐭𝐨𝐫.𝐜𝐨𝐦, Mobile planet, Tork TATA Motor.com, Mobifreak.bd, Tata Motors Bangladesh,
TORK TATA Motor. Com, TATA MOTORS Bangladesh SAMIR E-bike treders, Daraz MALL BD, Naaptolbd online shop, Torktatamotor.com, Kakoli furniture bd” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে পন্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে।
ধৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।



Leave a Reply