1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা

  • রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা

লাখো ধর্মপ্রাণ মুসল্লির ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া মোনাজাত চলে ১০টা ২০ মিনিট পর্যন্ত। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের।

২০ মিনিট ধরে চলা মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহ ও পরকালীন নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার তৌফিক কামনা করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়।

বিশেষ তাৎপর্যপূর্ণ এই মোনাজাতে আত্মশুদ্ধির পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করেন লাখ লাখ মুসল্লি।

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ-বাতাস মুখরিত করে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান।

তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমার কার্যক্রম গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। শেষ দিন রোববার বাদ ফজর উসুলে বয়ানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরুহয়। চলে সকাল ৯টা পর্যন্ত। এরপর তাশকিল ও হেদায়েতি বয়ান হয়। দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখ লাখ মানুষের প্রতীক্ষার অবসান হয় সকাল ১০টায়।

জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। কান্নায় বুক ভাসান তারা। ২০ মিনিটব্যাপী মোনাজাতে মাওলানা জুবায়ের কোরআনের অনেক আয়াত ও বাংলা ভাষায় মোনাজাত পরিচালনা করেন।

মোবাইল ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে। আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু ছিল বন্ধ।সুত্র: ইনকিলাব

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews