“চলো চলো মাঠে চলো নেশা মুক্ত সমাজ গড়ো, আর মাদক কে না বলো” নড়াইল সদর উপজেলার আফরা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৩১ অক্টোবর আফরা প্রগতি যুব সংঘের আয়োজনে দ্বিতীয় বর্ষ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলা উদ্বোধন করেন ৭নং সেখহাটী ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) সাধারন সম্পাদক মোঃ হালিম বেগ,
ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ার্ড সভাপতি (বিএনপি) মোঃ কামরুল ইসলাম মোল্যা, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন আহমেদ খান, মোঃ জাহিদুর রহমান প্রমূখ।
উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করেন বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব বনাম মনিরামপুর ফুটবল একাদশ। উক্ত খেলায় ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেরে ৫-৪ গোলে মনিরামপুর ফুটবল একাদশকে হারিয়ে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাব বিজয় অর্জন করেন।

Leave a Reply