1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি প্রতিনিধি দল

  • শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি প্রতিনিধি দল

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সরকাররের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সেখানে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প পরিদর্শনে যান তারা।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভায় অংশ নেয়। সে সময় প্রতিনিধি দলকে সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুর দ্দৌজা।

উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি এবং আরআরআরসি অফিসের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

এপিবিএন’র ডিআইজি জামিল হাসান প্রতিনিধিদলকে বলেন, উখিয়া ও টেকনাফে ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। এসব ক্যাম্পের মধ্যে ১৯টি পুলিশ ক্যাম্প আছে। প্রতিটি রোহিঙ্গা ক্যাম্পের জন্য ১টি করে পুলিশ ক্যাম্প করা দরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজীর আহমেদ, মো. হাবিবুর রহমান, পীর ফজলুর রহমান, শামসুল আলম দুদু ও নুর মোহাম্মদ। এছাড়াও এপিবিএন’র ডিআইজি মো. জামিল হাসান,

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি আব্দুর রাজ্জাক, অতিরিক্ত ডিআইজি কর্নেল কামরুল হাসান ও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ক্যাম্প ইনচার্জগন।

পরে দুপুর দুইটার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews