1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে জনতা ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর বিষয়ক শোভাযাত্রা ও আলোচনা সভা

  • বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদ, নড়াইল :

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নড়াইলে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুরাতন বাসটার্মিনাল এলাকায় একটি গেস্ট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ।

জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে এবং ওই শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ ব্যাংক,

খুলনার অতিরিক্ত পরিচালক এন.এ.এম. সারওয়ারে আখতার, জনতা ব্যাংক পিএলসি যশোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার,

বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বদরুল হোসেন, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সাইফুলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীবৃন্দ।

সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, বাংলা কিউআর এর মাধ্যমে ক্যাশলেস বা নগদবিহীন নিরাপদ লেনদেনের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সবার জন্য নিরাপদ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকেরা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews