1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব পেশের সিদ্ধান্ত

  • সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপদেষ্টা পরিষদে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কাছে প্রস্তাব পেশের সিদ্ধান্ত
“আমরা দেশের মালিক হতে চাই না, দেশের মানুষের খাদেম হতে চাই। আমরা ক্ষমতা চাই নাসেবা করার সুযোগ চাই। দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা
যুক্তরাজ্য গত শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিনির্ধারণ এবং উপদেষ্টা পরিষদে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সরাসরি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।
সভা পরিচালনা করেন এম এ রউফ, প্রতিষ্ঠাতা সদস্যসচিব, আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ, কাতার।
সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, মন্ত্রণালয়ের কার্যক্রমে বিদ্যমান সীমাবদ্ধতা, প্রবাসীদের মর্যাদা ও অধিকার এবং সরকারের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে প্রবাসী কল্যাণ কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা মনে করেন, প্রবাসীদের জন্য প্রতিষ্ঠিত মন্ত্রণালয়ের নীতিনির্ধারণে তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও মতামতের যথাযথ প্রতিফলন থাকা প্রয়োজন।
ব্যথিতের বেদনা সেই ভালো বোঝে যে নিজে সেই ব্যথা অনুভব করেছে”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম ঈসা তাঁর দর্শনের কথা উল্লেখ করে বলেন
ব্যথিতের বেদনা সেই ভালো বোঝে যে নিজে সেই ব্যথা অনুভব করেছে।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বিদেশে কর্মসংস্থান গ্রহণ করতে গিয়ে কী ধরনের আর্থিক, সামাজিক ও প্রশাসনিক সমস্যার সম্মুখীন হন, তা তাঁরা নিজেদের অভিজ্ঞতা থেকেই জানেন।
বিদেশে যাওয়ার অতিরিক্ত ব্যয়, দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য, কর্মক্ষেত্রে প্রতারণা, বিমানবন্দরে দুর্ভোগ পাসপোর্ট ও কনস্যুলার সেবার জটিলতা এবং বিপদগ্রস্ত প্রবাসীদের আইনি সহায়তার অভাব এসব সমস্যার বাস্তব চিত্র প্রবাসীরাই সবচেয়ে ভালোভাবে তুলে ধরতে পারেন।
প্রবাসীদের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণ থাকবে না কেন?
আমরা সরকারের বিকল্প হতে চাই না। আমরা সরকারের সহযোগী হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই।”
রেমিট্যান্স যোদ্ধা সংসদ বক্তারা বললেন
জালাল উদ্দীন ফ্রান্স
মূজিবূর রহমান ফ্রান্স
মীরজা সুমন ফ্রান্স
প্রবাসীরা দেশের জনগণ ও আত্মীয়স্বজনের খাদেম হিসেবে কাজ করতে আগ্রহী
অ্যাডভোকেট ঈসা বলেন,
“আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বাংলাদেশের জনগণ, আমাদের পরিবার-পরিজন আত্মীয়স্বজন এবং সর্বোপরি মাতৃভূমির সেবক হিসেবে কাজ করতে আগ্রহী।
আমরা দেশের মানুষের খাদেম হতে চাই।
রংধনু নারী ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা ও নেত্রীরা বলেন
আমাদের লক্ষ্য ব্যক্তিগত ক্ষমতা, পদ-পদবি কিংবা বিশেষ সুবিধা অর্জন নয়। আমাদের লক্ষ্য হলো প্রবাসীদের বাস্তব সমস্যা সমাধান করা, তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখা।
আমরা আমাদের পরিবার, সরকার কিংবা দেশের স্বার্থের বিরুদ্ধে কখনো অবস্থান নিতে চাই না। বরং দেশের বৃহত্তর স্বার্থে সরকারের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে চাই।
তবে সহযোগিতা করার অর্থ এই নয় যে আমরা নিজেদের ন্যায্য অধিকার ও মর্যাদার দাবি থেকে সরে আসব।
আমরা বিশ্বাস করি, দেশের প্রতি আনুগত্য এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি পরস্পরবিরোধী নয়; বরং একে অপরের পরিপূরক।
মোহাম্মদ আঃ ওয়াহাব রিংকু
আলহাজ্ব ডক্টর শরিফ সাকি
ইসমাইল খান বলেন
প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণকারী নন তাঁরা বাংলাদেশের সমান মর্যাদাসম্পন্ন নাগরিক
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁরা দেশের উন্নয়নের অংশীদার।
কিন্তু তাঁদের পরিচয় শুধু বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে সীমাবদ্ধ থাকতে পারে না।
ফারুক আহমেদ চৌধুরী বলেন
আমরা সম্মান চাই অধিকার চাই এবং দেশের উন্নয়নে দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করার সুযোগ চাই।
আমাদের কথা শুনতে হবে, আমাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে এবং আমাদের সমস্যা সমাধানের প্রক্রিয়ায় আমাদেরই অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সরকারের কাছে প্রস্তাবিত সাতটি দাবি
সভায় আলোচনার ভিত্তিতে সরকারের বিবেচনার জন্য নিম্নোক্ত প্রস্তাবগুলো পেশের সিদ্ধান্ত নেওয়া হয়।
১. প্রবাসীদের সরাসরি প্রতিনিধিত্ব: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদে যোগ্য অভিজ্ঞ ও গ্রহণযোগ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
২. নীতিনির্ধারণে অংশগ্রহণ: প্রবাসী কল্যাণ অভিবাসন ব্যয় কর্মসংস্থান নিরাপত্তা এবং পুনর্বাসনসংক্রান্ত নীতিমালা প্রণয়নের আগে প্রবাসী প্রতিনিধিদের মতামত গ্রহণ করা।
৩. আন্তর্জাতিক প্রবাসী পরামর্শ পরিষদ: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি কার্যকর আন্তর্জাতিক প্রবাসী পরামর্শ পরিষদ গঠন করা।
৪. অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা: প্রবাসীদের অভিযোগ গ্রহণ তদন্ত প্রতিকার ও নিষ্পত্তির জন্য স্বচ্ছ এবং সময়সীমাভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
৫. মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন: প্রবাসীদের সেবার মান, প্রশাসনিক কার্যক্রম এবং কল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি মূল্যায়নে প্রবাসী প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
৬. স্বচ্ছতা ও জবাবদিহি: প্রবাসী প্রতিনিধিদের মনোনয়ন বা নির্বাচনে যোগ্যতা, সততা, অভিজ্ঞতা এবং জবাবদিহির সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা।
৭. ছয় দফা দাবি বাস্তবায়ন: আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের ছয় দফা দাবির বিষয়ে সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনা শুরু করা।

সরকারের সঙ্গে প্রতিযোগিতা নয়, সহযোগিতা চাই
M A Rouf বলেন
“সরকারের সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু সদিচ্ছা, পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে অনেক জটিল সমস্যার বাস্তবসম্মত সমাধান সম্ভব।
আমরা সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এই প্রস্তাব করছি না। আমরা সরকারের কাজকে সহজ করতে চাই।
যাঁরা সমস্যার ভুক্তভোগী তাঁদের অভিজ্ঞতা এবং যাঁরা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তাঁদের দক্ষতা একত্রিত করা গেলে প্রবাসীসেবার মান উন্নত করার সুযোগ সৃষ্টি হতে পারে।
আমরা ক্ষমতার অংশীদারিত্বের চেয়ে দায়িত্বের অংশীদারিত্বকে বেশি গুরুত্ব দিতে চাই।
সরকার আমাদের সহযোগিতার সুযোগ দিলে আমরা সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে সেই দায়িত্ব পালনে প্রস্তুত।
প্রবাসীদের মতামত গ্রহণের উদ্যোগ
সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উপদেষ্টা পরিষদে প্রবাসীদের অংশগ্রহণ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মতামত গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এই উদ্দেশ্যে জনমত জরিপ পরিচালনা এবং প্রবাসী সংগঠনগুলোর মতামত সংগ্রহের উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়।
সংগঠনটি প্রবাসীদের মতামত ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে একটি বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে আগ্রহ প্রকাশ করে।
আমরা বাংলাদেশের বোঝা নই বাংলাদেশের উন্নয়নের অংশীদার
সমাপনী বক্তব্যে অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন
প্রবাসীরা বাংলাদেশের বাইরে থাকলেও তাঁদের হৃদয় বাংলাদেশের মাটিতে।
আমাদের পরিবার বাংলাদেশে, আমাদের আত্মীয়স্বজন বাংলাদেশে, আমাদের শিকড় বাংলাদেশে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে।
তাই বাংলাদেশের উন্নতি মানেই আমাদের আনন্দ বাংলাদেশের সংকট মানেই আমাদের উদ্বেগ।
আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রবাসীদের মর্যাদা থাকবে তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে এবং তাঁদের অভিজ্ঞতা জাতীয় উন্নয়নে কাজে লাগানো হবে।
আমরা বাংলাদেশের বোঝা নই, বাংলাদেশের উন্নয়নের অংশীদার।
আমরা সরকারের প্রতিপক্ষ নই, সরকারের সহযোগী হতে চাই।
আমরা ক্ষমতা নয়, দায়িত্ব চাই।
আমরা বিশেষ সুবিধা নয়, ন্যায্য অধিকার চাই।
আমরা ব্যক্তিস্বার্থ নয়, দেশের কল্যাণ চাই।
প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের নীতিনির্ধারণে প্রবাসীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হোক এটাই আমাদের প্রস্তাব।
প্রচার ও প্রকাশনায়
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
International Remittance Juddah Shonshod
দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক
এম এ রউফ
প্রতিষ্ঠাতা সদস্যসচিব, কাতার
ইমেইল: roufnasrin@gmail.com
মোবাইল: +974 66958035

অফিসিয়াল নোটিশ
প্রতিষ্ঠাতা উদ্যোক্তা সংগঠক
এম এ রউফ দেশ প্রেমিক
roufnasrin@ gmail com From international terms
09746695835
সভাপতি এডভোকেট এ এন এম ঈসা লন্ডন

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews