প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্ত্রী ও কন্যাদের সম্পর্কে অশালীন অমর্যাদাকর বক্তব্যে বাংলাদেশের নীরবতায় আমরা বিস্মিত bদার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক,আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ,প্রধান সমন্বয়ক, বাংলাদেশ এয়ারপোর্ট সেফটি ক্যাম্পেইন (BASC), যুক্তরাজ্য,জনাব ঈসা সাহেব বলেন তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিও এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ হয়েছেন।
তবে আমি স্পষ্ট করে বলতে চাই অপরাধের বিচার হতে হবে আইন এবং ন্যায়বিচারের প্রতিষ্ঠিত নীতিরভিত্তিতে। প্রবাসীদের স্ত্রী-কন্যাদের সম্মান রক্ষা জাতীয় দায়িত্ব প্রবাসীরা বছরের পর বছর পরিবার থেকে দূরে থাকেন। কেউ মরুভূমির প্রচণ্ড গরমে কেউ শীতপ্রধান দেশে, কেউ নির্মাণশ্রমিক, কেউ চিকিৎসক, কেউ ব্যবসায়ী কেউ বিভিন্ন পেশায় কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠান।
তাঁদের স্ত্রী কন্যা মা ও পরিবারের সদস্যরা দেশের ভেতরে থেকে নানা সামাজিক ও পারিবারিক দায়িত্ব পালন করেন। তাঁদের সম্পর্কে অশ্লীলঅপমানজনক বা যৌন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া হলে সেটি কেবল প্রবাসীদের অনুভূতিতে আঘাত করে না নারীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক নিরাপত্তার প্রশ্নও সামনে নিয়ে আসে।
বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতার নীতি প্রতিষ্ঠা করেছে। ২৮ অনুচ্ছেদে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে এবং ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার স্বীকৃত হয়েছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা দেয়। ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে এসব সাংবিধানিক নীতি গুরুত্বপূর্ণ।
এই ঘটনাকে কেন্দ্র করে আইনগত প্রতিকার পাওয়ার লক্ষ্যে আমি বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও আইনজীবী সমিতির নেতৃত্বের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিয়েছি।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, ঢাকা জজ কোর্ট আইনজীবী সমিতি এবং ঢাকা মহানগর আইনজীবী সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, মানব অধিকার আইনজীবী মঞ্জিল মোর্শেদের পরামর্শ নিয়ে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের পথ অনুসন্ধান করছি।
এই কার্যক্রমে সমন্বয়ক অ্যাডভোকেট আবেদ রাজা, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ঢাকা মহানগর আইনজীবী সমিতির সেক্রেটারি।
তাঁদের সমন্বয়ে একটি আইনগত পরামর্শ বোর্ড গঠন এবং আলোচনা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বোর্ডের প্রধান উদ্দেশ্য হবে অভিযোগের প্রকৃতি পরীক্ষা, সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ, প্রযোজ্য আইনের ধারা শনাক্ত, উপযুক্ত আদালত নির্ধারণ এবং আইনসম্মত প্রতিকার চাওয়ার পদ্ধতি চূড়ান্ত করা।
আমরা চাই, এই ঘটনা কেবল সাময়িক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে নারীদের মর্যাদাহানিকর বক্তব্য প্রতিরোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক।
আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আইন বিশেষজ্ঞ, নারী অধিকার সংগঠন, প্রবাসী প্রতিনিধি এবং মানবাধিকার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ গ্রহণ করুন। আমাদের প্রস্তাব হলো, গুরুতর ও পুনরাবৃত্তিমূলক যৌন হয়রানি, বিশ্বাসযোগ্য হুমকি এবং উদ্দেশ্য প্রণোদিত মর্যাদাহানির ক্ষেত্রে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি, দ্রুত বিচার এবং ক্ষতিগ্রস্ত নারীর নিরাপত্তা নিশ্চিত করা। সঠিক আইন, যথাযথ প্রয়োগ এবং নিরপেক্ষ বিচারই প্রকৃত ন্যায়বিচারের নিশ্চয়তা।
বিভাজন নয়,ঐক্য; প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই আমরা আমি আবারও বলতে চাই আমাদের আন্দোলন কোনো ব্যক্তিগত শত্রুতা থেকে পরিচালিত হচ্ছে না। আমরা চাই না কেউ আইন নিজের হাতে তুলে নিক। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হোক। আবার এটাও চাই না, অপরাধ প্রমাণিত হওয়ার পর কোনো ব্যক্তি প্রভাবশালী হওয়ার কারণে দায়মুক্তি পান।
আমি বিশ্বাস করি, মানুষের প্রকৃত শক্তি তার জ্ঞান, যুক্তি, নৈতিকতা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারে। আমার দর্শন হলো জ্ঞান অর্জন করো সত্যকে চেনো, অন্যায়ের প্রতিবাদ করো এবং পৃথিবীকে আগের চেয়ে একটু হলেও সুন্দর রেখে যাওয়া। রেমিট্যান্স আমাদের অর্থনৈতিক শক্তি, ঐক্য আমাদের সামাজিক শক্তি, আর আইন ও ন্যায়বিচার আমাদের গণতান্ত্রিক শক্তি। সুতরাং আসুন, বারবার রেমিট্যান্স শাটডাউনের হুমকি না দিয়ে, একটি সুপরিকল্পিত, ঐক্যবদ্ধ ও আইনসম্মত আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ের চেষ্টা করি।
আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার চাই। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। এম এ রউফ বলেন একজন মানুষ কতটা বিবেকহীন হলে অন্যের স্ত্রী কন্যা ও পরিবারের নারী সদস্যদের নিয়ে এ ধরনের ভাষা ব্যবহার করতে পারেন, তা ভাবতেও কষ্ট হয়। যারা নীরবতা পালন করে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন তারা অন্যায়কারী প্রবাসীদের কাছে আমার আহ্বান, আমরা একে অপরের বিরুদ্ধে বিভক্ত না হয়ে একটি সম্মিলিত শক্তি হিসেবে কাজ করি।
আমরা চাই বাংলাদেশের বিমানবন্দরে আন্তর্জাতিক মানের সেবা। আমরা চাই প্রবাসীদের নিরাপত্তা, সম্মান ও ন্যায্য অধিকার। আমরা চাই আমাদের স্ত্রী-কন্যাদের মর্যাদার সুরক্ষা। আমরা চাই আইনের শাসন। আমরা চাই আমাদের ছয় দফা অধিকার।
ধন্যবাদান্তে,
দার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ এন এম ঈসা, প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
প্রধান সমন্বয়ক, বাংলাদেশ এয়ারপোর্ট সেফটি ক্যাম্পেইন (BASC), যুক্তরাজ্য.
এম এ রউফ, কাতার সদস্য সচিব আন্তর্জাতিক রেমিটেন্স যুদ্ধ সংসদ.
roufnasrin@gmail.com
00974 66958035

Leave a Reply