1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

  • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র থেকে :

 

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়নে বিশেষ আলোচনা সভা গত বুধবার,২১ অক্টোবর ২০২৬,সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রোঞ্জ এর আল-আসকা পাটি হল মিলনায়তনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং সকল সহযোগী অঙ্গ সংগঠন.শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র,

বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার ও মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় ।এতে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহীম বাদশা এবং যৌথ ভাবে পরিচালনা করেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ইফজাল চৌধুরী,

যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও মূলধারার ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এবং আওয়ামী লীগ নেতা শেখ জামাল হোসেন ।বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী,জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এবং সাবেক সংসদ সদস্য প্রফেসর ড.একে আব্দুল মোমেন।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল ।

খবর বাপসনিউজ ও আইবিএননিউজ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এবং বাকসু@র সাবেক জিএস ড.প্রদিপ রজ্ঞণ কর,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,সাংবাদিক সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান,

দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মাদ আলী সিদ্দিকী,গুয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ,সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু,বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া,শেখ কামাল সংসদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ডাঃমাসুদুল হাসান,

নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা মিসবাহ আহমেদ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফরিদ আলম,শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন পরিষদ যুক্তরাষ্ট্রের সদস্য সচিব শেখ আতিকুল ইসলাম ও বিভিন্ন গুনিজন।

এতে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম ইকবাল,বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াৎ আলী,সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমেদ সুহাগ,সহসভাপতি প্রফেসর এমএ খালিখ,সহ-সভাপতি কবি সালেহা ইসলাম, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার,ব্রোঞ্জস বরো আওয়ামী লীগের সভাপতি এমএ মুহিত,বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ প্রমুখ ।

সভায় শেখ হাসিনার সফরসঙ্গি হতে সর্বাত্মকভাবে প্রস্তুতির কথা বললেন নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সমর্থকেরা। বীর মুক্তিযোদ্ধাগণ আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সংকল্প ব্যক্ত করেন। দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে চব্বিশের আগস্টে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পর জঙ্গিরা বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। ইউনূসের পর তারেক রহমানের সরকারের অপশাসন আর দু:শাসনে অতীষ্ঠ বাংলাদেশের মানুষের বোধোদয় ঘটেছে এবং তারা অধীর আগ্রহে রয়েছেন শেখ হাসিনার প্রত্যাবর্তণের জন্যে।

শেখ হাসিনাই বাংলাদেশের যোগ্য নেতা সমগ্র জনগোষ্ঠির সামগ্রিক কল্যাণ এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে-এমন মন্তব্যও আসছে সোস্যাল মিডিয়ায়। এমনি একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষাকল্পে বাংলাদেশে ফেরার সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বরের মধ্যেই তিনি ঢাকায় ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই সফরের সাথী হতে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা তালিকাভুক্ত হচ্ছেন এবং শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা তৈরী হবেন। কেউ কেউ আগেই ঢাকায় পৌঁছে সভাপতি শেখ হাসিনাকে স্বাগত জানানোর কথাও উচ্চারণ করেছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার ,শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন ‍সংগ্রাম পরিষদ ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক এর সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশের বক্তারা বাংলাদেশের বৃহওম রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রমের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী ও দেশব্যপী আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপির বর্বরোচিত মব সন্ত্রাস , বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান দখল, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং,জাতীয় নেতৃবৃন্দসহ লক্ষ লক্ষ নেতা-কর্মীর মুক্তি দাবী করেন ।

বি এন পি সরকারের মানবাধিকারের চরম লঙ্ঘন ,সংখ্যালঘু ‍নির্যাতনের বিচার দাবী করেন ।গভীর রাত অবধি চলা এই সমাবেশ শুরু হয় জাতীয় সঙ্গীতের পর একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং পরবর্তীতে সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে। এ সময় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চার নেতার আত্মার প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করেন। একই প্যানেলের সাহিত্য সম্পাদক প্রার্থী রুমানা আহমেদকেও পরিচয় করিয়ে দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। উল্লেখ্য, মহিউদ্দিন দেওয়ান আবারো একইপদে লড়ছেন এই প্যানেল থেকে।

সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক, ভাইস প্রেসিডেন্ট মো. জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্রস্থ সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার প্রমুখ সহ শতাধিক প্রবাসী ।নৈশভোজের মাধ্যমে মধ‍্যরাতে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি আব্দুর রহীম বাদশা ।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews