1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের অভিযান, পুড়িয়ে ধ্বংস ৬ হাজার মিটার জাল

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি :

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও নৌপুলিশ। অভিযানে প্রায় ৬ হাজার মিটার দৈর্ঘ্যের আটটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পরিচালিত এ কার্যক্রমে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের নির্দেশনা ও উপস্থিতি ছিল।

অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসও উপস্থিত ছিলেন।

নদীতে অভিযান শেষে জব্দ করা জালগুলো কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং নদীতে মাছের বংশবিস্তার স্বাভাবিক রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা জরুরি। এ লক্ষ্যেই নদীতে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ জালের মাধ্যমে মাছ শিকার বন্ধে আইনানুগ পদক্ষেপও অব্যাহত রয়েছে।

নবগঙ্গা নদীসহ এলাকার জলাশয়গুলোতে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা গেলে মা ইলিশের প্রজনন সুরক্ষার পাশাপাশি সামগ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews