1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা আছে, তাতে দুই পাঁচ বছরের মধ্যে তারেক রহমানও শেখ হাসিনা হয়ে যাবেন-নড়াইলে মামুনুল হক

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক নড়াইল :

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যে আকাঙ্খা নিয়ে জুলাই আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, বর্তমান সরকার সেদিকে গুরুত্ব দিচ্ছে না। ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে ৭০ শতাংশ গণভোটের রায় ভুলে গেছে বিএনপি সরকার। বর্তমান প্রধানমন্ত্রী ভোটের মাঠে গণভোট দেওয়ার জন্য ভোটারদের আহবান জানালেও গণভোটের রায় বাস্তবায়ন করছেন না। এক সাথে দুইটি ভোট অনুষ্ঠিত হলো।

অথচ গণভোট মানা হচ্ছে না। একটি ভোট অবৈধ হলে আরেকটি ভোট বৈধ হয় কীভাবে ? গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে জনগণ লালকার্ড দেখাবে। তাই গণভোট দ্রুত বাস্তবায়ন করে বৈষম্য ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে কঠোর হুশিয়ারি দেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ (জয়পুর) ময়দানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।

তিনি আরও বলেন, দেশের জনগণ আর পুলিশ লীগের মতো পুলিশ দল দেখতে চায় না। পুলিশকে সরকারের লাঠিয়ালবাহিনী হিসেবে দেখতে চায় না। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা আছে, তাতে দুই পাঁচ বছরের মধ্যে তারেক রহমানও শেখ হাসিনা হয়ে যাবেন।

জুলাই সনদ বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। ন্যায়বিচার পেতে প্রধান বিচারপতির নেতৃত্ব স্বাধীন বিচার ব্যবস্থা চালু করতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে হবে।

মামুনুল হক আরও বলেন, সিন্ডিকেট করে তেল ও গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়েছে। প্রয়োজনীয় গ্যাস ও বিদ্যুৎ না থাকায় রপ্তানিমুখী তৈরি পোশাকখাতে বিপর্যয় দেখা দিয়েছে। এতে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় আামাদের পোশাকখাত পিছিয়ে যাচ্ছে।

বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মহসিনুদ্দীনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আমন্ত্রিত অতিথি ছিলেন-সংগঠনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মুফতি আব্দুর রহমান,

নড়াইল জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, উপদেষ্টা মুফতি শুয়াইব ইবরাহীম, যশোর জেলা শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন,

সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুজ্জামান, নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শাফায়াত হোসাইন, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনিসুর রহমান মিনহাজ,

সাবেক জেলা সভাপতি মাওলানা জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-সংগঠনের লোহাগড়া পৌর সভাপতি মুফতি দিদারুল ইসলাম এবং যুব মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আব্দুল আজিজ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews