1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ষাঁড়ের লড়াই কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ভিডিও ভাইরাল

  • বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক নড়াইল :

নড়াইল সদর উপজেলার রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে (ভাইরাল) ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর)

সকাল থেকে এই মারামারি ভিডিও ছড়িয়ে পড়ে। যদিও গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুরের দিকে এই সংঘর্ষ সৃষ্টি হয়।

ফেসবুকে ছড়িয়ে ভিডিওতে দেখা যায়, লাঠি দিয়ে দুইপক্ষ মারামারি করছেন। মাঠের মধ্যে ও আশেপাশে দৌঁড়ে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালাচ্ছেন।

ফেসবুকে ভিডিও পোস্ট করে অনেকে লিখেছেন, আদালতে নিষেধাজ্ঞা, তবুও চলছে ষাঁড়ের লড়াই! ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কি অবস্থা দেখুন।

আবার একজন মন্তব্য করেছেন, রুখালীর মাঠে, এঁড়ে (ষাঁড়) লড়াই হবে, আর মারামারি হবে না! এটা কি হতে পারে। আরেকজন লিখেছেন, আবার তোরা মানুষ হ, নড়াইলের রুখালীতে এবারও ষাঁড়ের লড়াইলকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নড়াইল, যশোর, মাগুরা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার অন্তত ১২০টি ষাঁড় লড়াইয়ে অংশগ্রহণ করে।

এর মধ্যে খড়রিয়া ও আগদিয়া গ্রামের ষাঁড়ের মালিকদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  তবে, এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করেছেন বলে শুনেছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews