1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে উৎসবমুখর পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি :

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি এই শ্লোগানকে সামনে রেখে জেলা পুলিশ নড়াইলের আয়োজনে অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.তারিখ বিকাল ০৫.০০ ঘটিকায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম প্রাঙ্গনে অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ভূমিকা অপরিসীম এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকল ধরনের খেলাধুলার আয়োজনের আশ্বাস প্রদান করেন।

‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ নড়াইল জেলার ০৪টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরুষ বিভাগে লোহাগড়া থানা দলকে হারিয়ে নড়াইল সদর থানা দল এবং নারী বিভাগে লোহাগড়া থানা দলকে হারিয়ে নড়াইল সদর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে প্রধান অতিথি মহোদয় সহ আমন্ত্রিত অতিথি মহোদয়গন বিজয়ী এবং বিজিত দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।

উক্ত পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ রাসেল সরোয়ার, অফিসার ইনচার্জ, সদর থানা, নড়াইল সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews